
সোহানুর রহমান :
দৈনিক পৃথিবী প্রতিদিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের পরিচয় পর্ব, ব্যাজ পরানো এবং সম্মাননা ক্রেস্ট প্রদান শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী এফ এম ফজলুল হক ফজলু। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সাবেক কাউন্সিলর ও সাবেক জেলা পরিষদ সদস্য, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক এফ এম রিপন আক্তার ফজলু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম। সার্বিক ব্যবস্থাপক হিসেবে বক্তব্য দেন পত্রিকার নির্বাহী সম্পাদক মোশাররফ হোসেন ওয়ালিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক ও মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন এবং দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন। সভাপতির বক্তব্যের পূর্বমুহূর্তে প্রধান অতিথির পক্ষে উপস্থিত থেকে বক্তব্য দেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ রাজু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা এডিশন, কালবেলা ও মাই টিভির সিংগাইর উপজেলা প্রতিনিধি বাদল হোসাইন, দৈনিক নবচেতনার সাভার উপজেলা প্রতিনিধি ও পৃথিবী প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি শেখ আ. রশিদ, বাংলা এডিশনের সিংগাইর উপজেলা প্রতিনিধি ও এবিসি পেজের অ্যাডমিন আসিফ হোসেন, জেকে টিভির অ্যাডমিন ও দেশ বুলেটিন পত্রিকার সিংগাইর উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদীন রতন, বাংলা এডিশনের ক্যামেরাম্যান ও সিংগাইর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, পৃথিবী প্রতিদিন পত্রিকার সিংগাইর উপজেলা প্রতিনিধি সোহানুর রহমান, দৈনিক আমার নিউজের উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন এবং দৈনিক আলোকিত নিউজের সিংগাইর উপজেলা প্রতিনিধি অ্যাডভোকেট আ. লতিফ।
আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সমাপনী হয়। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক সানসেট ভ্যালির পরিচালক নাদিম হোসেন খান বিদেশে অবস্থান করায় উপস্থিত থাকতে না পারলেও তাঁর পক্ষে তাঁর বড় ভাই জামরান শুভেচ্ছা বার্তা পাঠান।







