
পৃথিবী প্রতিদিন রিপোর্টার ঃ
সারা দেশের ন্যায় সিংগাইর উপজেলায় ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ৪ দিন বিরতিহীন ব্যাপী অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত রুটিন অনুযায়ী ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত একটানা শুক্রবারেও ৪ দিন ব্যাপী
প্রতিদিন সকাল ১০:০০ টা হতে ১২:৩০ টা পর্যন্ত পরীক্ষা চলবে।
১৫ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে বাংলা, ১৬ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি, ১৭ এপ্রিল শুক্রবার গণিত ও শনিবার ১৮ এপ্রিল বাংলাদেশ বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান।
সিংগাইর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আরা ভূইয়া
জানান আমার স্কুলে ৩২৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
তিনি আরও জানান সিংগাইর উপজেলায়
মোট ১১০৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে।
মোট ৪ টি কেন্দ্র সিংগাইর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, সাহরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়মন্টপ ভাকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মোট ১২৭ টি স্কুলের মধ্যে ৫ টি কিন্ডারগার্টেনসহ
২৯ স্কুলের শিক্ষার্থী সিংগাইর মডেল প্রাথমিক বিদ্যালয়ে অংশ গ্রহণ করেছে। তবে
সিংগাইর উপজেলায় কোন মাদ্রাসা হতে ইবতেদায়ি শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেনি, তবে সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারে।
সিংগাইর মডেল প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশ মোতাবেক নিয়মনীতি অনুসরণ করে
পরীক্ষা গ্রহণ করার দৃশ্য পিটিভি বাংলা/
পৃথিবী প্রতিদিনের
প্রতিবেদনকালে দেখা গিয়েছে।
মডেল স্কুলের প্রধান শিক্ষক পারভীন আরা ভূইয়া উপস্থিত হয়ে শুধু পরীক্ষার্থীদের প্রবেশ করাতে দেখা গিয়েছে।
কোন অভিভাবকসহ কোন বহিরাগত কাউকে প্রবেশ করাতে দেখা যায়নি।
সাংবাদিক পরিচয় দেওয়ার পড়ে
নীচ তলায় দূর থেকে বারান্দায়
দাঁড়িয়ে
একমাত্র কক্ষের একটি ছবি নেওয়ার অনুমতি নিয়ে ছবি সংগ্রহ করা হয়েছে মাত্র।
সিংগাইর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসমা সুলতানা অনলাইনে ও
পরিদর্শন করে ৪ টি কেন্দ্র নিয়ন্ত্রণ করছেন বলে
জানিয়েছেন।







