পৃথিবী প্রতিদিন রিপোর্টার:

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাব-ইন্সপেক্টর আনোয়ারের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল সিংগাইরের ধল্লায় অভিযান চালায়।

এ ঘটনা শুনে সাথে সাথে সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম কয়েকজন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকা চর উলাইল গ্রামের মো. লাবু মিয়াকে (৫৪) আটক করে। এ সময় লাবু মিয়ার মেয়ে দৌড়ে বাড়িতে গিয়ে খবর দিলে আত্মীয়-স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে ডিবি দলের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে হ্যান্ডকাফসহ আটক আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় সাব-ইন্সপেক্টর আনোয়ার, কনস্টেবল হাসান ও কনস্টেবল রেজাউল আহত হন। তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এঘটনায় ৯ জন গ্রেফতার হয়েছে,
এলাকা ও স্বজনেরা জানিয়েছে এর মধ্যে
অনেকে এঘটনায় জড়িত নাই।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ডিবি ও থানা পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িতদের আরও গ্রেফতার করতে বিশেষ অভিযান চলছে।