
পৃথিবী প্রতিদিন রিপোর্টার:
অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়ন এর কৃষক দলের আহবায়ক পরিচয়দানকারী
প্রয়াত হারুনুর রশিদ মৃধার ছেলে মোঃ রুমান মৃধাকে এক মাসের কারাদণ্ড দিয়েছে সিংগাইর ভ্রাম্যমাণ আদালত।
তিনি ৫ আগস্টের আগে বিএনপি করেছে বলে কোন তথ্য পাওয়া যায়নি আবার তিনি যে পদ ব্যবহার করছেন কৃষকদলের কেউ না বলে নিশ্চিত করেন উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম ও সায়েস্তা ইউনিয়ন মৃধা বাড়ির
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবমাহমুদুল হাসান গোলাপ।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের (টপ সয়েল) মাটি কাটার অভিযোগে তাকে কারাদণ্ড ও
তার ২ সহোযোগী ট্রলি ড্রাইভার সোহাগ ও ফয়সালকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে।
একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত দুটি এস্কেভেটর অকেজো করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বায়রা, শায়েস্তা ও চান্দহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় শায়েস্তা ইউনিয়নের গোপালনগর এলাকায় দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে দুটি এস্কেভেটর জব্দ করে তা অকেজো করে দেওয়া হয়।
পরে গোপালনগর গ্রামে কৃষিজমির মাটি কাটার সময় মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলিসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন- গোপালনগর গ্রামের হারুনুর রশিদের ছেলে রোমান মৃধা, আজিমপুর মহল্লার চান মিয়ার ছেলে সাগর এবং কাঞ্চননগর গ্রামের জাহাঙ্গীরের ছেলে ফয়সাল।
ভ্রাম্যমাণ আদালতে শুনানি শেষে রোমান মৃধাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ট্রলি চালক সাগর ও ফয়সালকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। অভিযানে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার জানান, কৃষিজমির উর্বরতা রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি স্থানীয়দের এ ধরনের অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।
কৃষিজমির টপ সয়েল কাটা একদিকে যেমন আইনের লঙ্ঘন অন্যদিকে দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে বলে মনে করেন সিংগাইরবাসী।







