
পৃথিবী প্রতিদিন রিপোর্টার ঃ
পৃথিবী প্রতিদিন রিপোর্টার ঃসিংগাইর উপজেলার ১৪৩৩ সনের
সকল হাটবাজার ইজারাদার দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী যথাযথ দরপত্র সিডিউল বিক্রি হলেও
নির্দিষ্ট দিন সময়ে দরপত্র বাক্সে চান্দহর সিরাজপুর, জয়মন্টপ, বায়রা ও জামির্তা ইউনিয়ন এর চর রাজনগর পশুর হাটের
কোন ইজারাদার সিডিউল দাখিল বা ড্রপ করেনি।
সিংগাইর উপজেলায় এযাবতকাল এধরণের কান্ড আগে হয়েছে কি না জানা নেই অনেক
ইজারাদারদের। সিংগাইর উপজেলা বায়রা পশুর হাটের
বিগত তিন বছরের গড় মূল্যে প্রাক্কলিত সরকারি মূল ছিল ৭৭,১১, ০০০/= টাকা,
অফেরতযোগ্য সিডিউল মূল্য ছিল ১৬,২০০ টাকা , এই ১৬ হাজার দুই শত টাকা দিয়ে ৪ মার্চ অফিস চলাকালীন শেষ সময়ে ৬ জনে সিডিউল ক্রয় করিলেও ৫ মার্চ বেলা ১ ঘটিকা পর্যন্ত কেউ দরপত্র বাক্সে দাখিল করেনি।
একইভাবে চান্দহর ইউনিয়ন এর সিরাজপুর পশুর হাটের অবস্থা, সরকারি নিম্ন মূল্য ছিল ১,৪৯, ৮৫,৯১৪ টাকা,
যার অফেরতযোগ্য সিডিউল মূল্য ছিল ৩০, ৬০০ টাকা, এই ৩০ হাজার ৬ শত টাকা দিয়ে সিডিউল ক্রয় করে ৪ জনে এর মধ্যে কেউ ৫ মার্চ বেলা ১ ঘটিকায় দরপত্র বাক্সে দাখিল করেনি।
সবচেয়ে ইজারাদারদের প্রতিযোগিতার মাধ্যমে দরপত্র ক্রয় ও দাখিলের পশুর হাট জয়মন্টপ।
সেই জয়মন্টপ পশুর হাটের একই অবস্থা, যার তিন বছরের গড় মূল অনুযায়ী এবার সরকারি সর্ব নিম্ন মূল্য ৪৬,৩৮,৬৬৬ টাকা।
অফেরতযোগ্য সিডিউল মূল্য ২৮,৮০০ শত টাকা। সরকারি রাজস্ব আদায়ের দূর্ভাগ্যবশত জয়মন্টপ পশুর হাটেও ৫ মার্চ বেলা ১ টা পর্যন্ত ৬ জনে ক্রয় করিলেও কেউ কোন দরপত্র বাক্সে দাখিল করেনি।
এরই ধারাবাহিকতায় জামির্তা ইউনিয়ন এর চর রাজনগর পশুর হাটের একই অবস্থা, সরকারি সর্ব নিম্ন মূল্য ছিল ৩২ লাখ ৪৯ হাজার ৫৬০ টাকা। সিডিউল মূল্য ছিল ৭ হাজার ২ শত টাকা।
৪ জনে সিডিউল ক্রয় করিলেও কেউ জমা দেওয়ার তথ্য দেয়নি সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার,
তবে কে বা কারা এই কান্ড করেছেন সেই সিডিউল ক্রেতাদের নামের তালিকা চাহিলে তা তিনি দেননি।
পূর্ব ও সরকারি নিয়ম অনুযায়ী
১ম পর্যায়ে অসংগতি থাকায় ২য় পর্যায়ে
দরপত্র আহবান জানানো হয়েছে
১১ মার্চ ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ে।
যার দাখিল করার শেষ সময় ও তারিখ ১২ মার্চ
২০২৬ তারিখ বিকাল ৩ ঘটিকা পর্যন্ত।
এভাবে নিয়ম অনুযায়ী দরপত্র আহবান করে
কোন ইজারাদার টোল আদায় করার জন্য
ইচ্ছে প্রকাশ না করিলে খাস বাজার হিসাবে
সরকারিভাবে পহেলা বৈশাখ ১৪৩৩ সনের ৩০ চৈত্র মাস পর্যন্ত টোল আদায় করিবে বলে জানিয়েছে।
তবে সরকারি রাজস্ব টাকার বড় ধরনের ঘাটতি হবে জানিয়েছে।
বর্তমান বাজার মূল্যের চেয়ে ১৪৩৩ সনের প্রাক্কলিত সরকারি মূল্য
বেশি হয়েছে কি না জানতে চাহিলে
জানিয়েছে তিন বছরের গড় মূল্যে
এবার ৬% শতাংশ কম মূল্য নির্ধারণ করা হয়েছে।






