এফ এম ফজলুল হক (ফজলু), মানিকগঞ্জ প্রতিনিধি :মানিকগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ শ্রাবন মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছে।বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারোশ্রী এলাকার আমতলিতে এ ঘটনাটি ঘটে।এই বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিল হোসেন।নিহত শ্রাবন একই জেলার সিংগাইর উপজেলার বড় কালিয়াকৈর গ্রামের আব্দুল ওহাব আলির ছেলে।পুলিশ ও স্থানিয়রা জানান, আমতলি এলাকায় জেনিথ কিন্ডারগার্টেন স্কুলের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। স্থানিয়রা তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ হাবিল হোসেন বলেন, নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন

সিংগাইরে ডিজিটালে হয়রানিমুক্তসেবা প্রদান সপ্তাহ পালনে ৩ দিন ব্যাপী মেলা

পত্রিকা অফিসে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানিকগঞ্জে সম্পাদক পরিষদের প্রতিবাদ সভা

সিংগাইরে ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ২০২৬১৫-১৮ এপ্রিল ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হবে

হই হই কান্ড রই রই ব্যাপার”সিংগাইর উপজেলার সকলপশুর হাটের সিডিউল বিক্রি হলেওদরপত্র বাক্সে দাখিল নেই ১টিও

সিংগাইরে মাদক কারবারিকে ধরতে গিয়ে দুর্ধর্ষ হামলার শিকার ডিবি পুলিশ, হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই ঘটনায় মামলা গ্রেফতার ৯

